দেখা হলো বছর কুড়ি পর – ইশান ও মিরার অসমাপ্ত গল্প - বাংলা গল্প (Bangla Story)
বাংলা গল্প • 3 min read • 2026-03-16

বলো, কোথা থেকে শুরু করব?
আমাদের পক্ষে কি আর শুরু থেকে শুরু করা সম্ভব?
তাহলে যেখানে থেমে ছিলাম, সেখান থেকেই শুরু করা যাক।
……
আমাদের থমকে যাওয়া সময়টাকে যদি আর একবার এগিয়ে নিয়ে যাওয়া যায়…
হে রে ইশান, আমি কি বড্ড দেরি করে ফেললাম?
না… না… কুড়িটা বছরকে কি আর দেরি বলা যায়?
তুই শহরে ফিরলি কবে?
বিয়ের তিন মাসের মাথাতেই। বিয়েটা টেকেনি রে ইশান। তাই আবার বাবা–মায়ের সাথে থাকা শুরু করলাম। তোর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু তুই ততদিনে শহর ছেড়ে দিয়েছিলি। অফিসিয়াল অ্যাড্রেসের সাথে সাথে বন্ধুদের ঠিকানাটাও পাল্টে ফেলেছিলি। তোর আর আমার বন্ধুত্বের পথে এতগুলো অভিমান জমিয়ে ফেলেছিলি, যেটা সরাতে সরাতে কুড়িটা বছর কেটে গেল।
বন্ধুত্ব…
ঠিকানা বদল… হুম্মম।
সাদাকালো শহরের লাল-নীল সংসারের মেকি স্বপ্ন এখন আর অঞ্জন দত্ত দেখে না রে মিরা। তখন সম্পর্করা আমায় মারত, তাই আজ সম্পর্কদের আমি মারি।
……
ইশান, কুড়িটা বছর… আজ অন্তত আর ঝগড়া করিস না রে।
তোর এই স্বভাবটা এখনো গেল না, নারে? শিউলি ফুল এত ভালো লাগে?
এখন যেকোনো ফুলই আমার ভালো লাগে।
তাই? কেন?
কারণ আমার মতো ওরাই একমাত্র হঠাৎ উপড়ে যাওয়ার যন্ত্রণাটা জানে। তুইও তো এখনো নৌকো বানানোর অভ্যাসটা ছাড়িসনি।
ইশান, মনে আছে তোর? তোর দেওয়া লাভ লেটারগুলো দিয়ে আমি নৌকা বানাতাম, আর তুই কী রেগে যেতিস!
এখন কী দিয়ে বানাস?
স্মৃতি দিয়ে…
……
কি দেখছিস?
থমকে যাওয়া মুহূর্ত।
তোর হাতঘড়ির মতো পুরোনো হওয়া আমার সম্পর্কের পাঁজরগুলো খসে গেছে বহুদিন হলো। তাই হয়তো ওটা থমকে গিয়েছিল। আচ্ছা ইশান, আজ যদি তোর আমার সাথে শেষ দেখা হতো, তাহলে তুই আমার কাছ থেকে কী চাইতিস?
মুহূর্ত।
……
আর তুই কী চাইতিস?
একটা কবিতা শুনতে। মনে আছে ইশান, আগে তুই আমার প্রত্যেকটা জন্মদিনে একটা করে কবিতা লিখে আমাকে শুনাতিস? একটা কবিতা শুনাবি আজ?
……
“দেখা হলো বছর কুড়ি পর,
তুই এখন অন্য কারুর ঘর।
তুই এখন বড্ড বেশি পর।
এখন অনেক বুঝতে পারিস বুঝি,
আমার প্রিয় গন্ধটা আর মাখিস?
আচ্ছা, অমন ঝক্কি পোহায় কে তোর!
কে-ই বা শোনে তোর মিথ্যে নালিশ?
এখনো কি ঠান্ডা লাগার ধাঁচ?
মাথা মুছিস কার বকুনি খেলে?
হঠাৎ হঠাৎ আজও আড়ি করিস?
ভালো লাগে আর কাব্য করা ছেলে?
নতুন মানুষ বৃষ্টি ভালোবাসে?
আমার মতো জোর করে ভেজবার?
নাকি এখন তোর বারণের জোরে
বর্ষা থামায় বৃষ্টি হাজার বার!
তার নিশ্চয়ই বুকে ব্যথা নেই?
নিশ্চয়ই নেই মনখারাপের ব্যামো!
আজকে কেমন প্রাপ্ত দেখায় তোকে,
আগের মতো পাগলি নোস কেন?
আচ্ছা, তোর ওই অভ্যেসটা আছে?
অল্প কথায় আজও ছেড়ে আসিস?
নতুন মানুষ ঝগড়া করার আগেই
বুকের ভেতর অমন ভালোবাসিস?
সে বুঝি খুব বকবকিয়ে নয়,
স্বল্পভাষী? যেমন চাইতিস তুই।
আজকে কেমন নরম দেখায় তোকে,
এক দেখাতেই থমকে গেছে তুলি।
এই যে এখন চুপটি করে একা,
তাকিয়ে আছিস নালিশ ভুলে গিয়ে?
নতুন মানুষ নতুন নতুন প্রেমে
খুব বেঁধেছে শক্ত করে জুড়ে।
Insomnia এক, রাত জাগবার ঝক্কিটা আর নেই।
স্বপ্নের ভিড়ে লুকিয়ে দেখি তোকে,
হারিয়ে যাব ও চোখ ফেরালেই।
দেখা হলো বছর কুড়ি পর,
তুই এখন বড্ড ভীষণ পর।
তুই এখনও আমার একার ঘর,
তুই এখনও আমার একার ঘর।”
মিরা, তুই কি রাগ করলি? চুপ করে গেলি কেন?
জানিস, এখন তোকে আর মিস করি না। তোর গলার স্বরটা শুনতে ইচ্ছা করে না। মনেই হয় না তোকে একবার ছুঁয়ে দেখি।
কারণ রোজ এই ঘুমের ওষুধটা খাওয়ার পর স্বপ্নের দেশে আমাদের দেখা হয়, কথা হয়। তুই আগের মতোই জিজ্ঞেস করিস—
ইশান, আমায় খুব ভালোবাসিস?
আমি কিন্তু কখনোই বলি না, “হ্যাঁ, ভালোবাসি… ভালোবাসি।”
উল্টে বলি— “না রে মিরা, সবই মায়া।”
প্রিয় মিরা…
আরও বাংলা গল্প পড়তে আমাদের বাংলা গল্প সংগ্রহ
বাংলা গল্প (Bangla Story): বাস্তব অভিজ্ঞতা, অনুভূতি ও জীবনের গল্প
বাংলা গল্প (Bangla Story) মানুষের বাস্তব জীবন, অনুভূতি এবং অভিজ্ঞতাকে প্রকাশ করার একটি শক্তিশালী মাধ্যম। একটি ভালো গল্প শুধু বিনোদন দেয় না, বরং মানুষের চিন্তা, উপলব্ধি এবং জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারে। এই গল্প বিভাগে প্রকাশিত লেখাগুলো বাস্তব অভিজ্ঞতা (Real Life Stories), ব্যক্তিগত পর্যবেক্ষণ এবং জীবনের বিভিন্ন মুহূর্ত থেকে অনুপ্রাণিত।
এই বিভাগে প্রকাশিত প্রতিটি গল্প লিখেছেন আহসান জান্নাত (Ahsan Jannat)। এখানে আপনি মানুষের বাস্তব অভিজ্ঞতা, জীবন থেকে শেখা শিক্ষা (Life Lessons), সম্পর্ক, সমাজ এবং আধুনিক জীবনের নানা দিক নিয়ে লেখা বাংলা গল্প পড়তে পারবেন।
বাংলা গল্প কী? (What is Bangla Story)
বাংলা গল্প হলো বাংলা ভাষায় লেখা একটি সাহিত্যিক রচনা যেখানে মানুষের জীবন, অনুভূতি, অভিজ্ঞতা এবং সামাজিক বাস্তবতা গল্পের মাধ্যমে প্রকাশ করা হয়। এটি মানুষের চিন্তা ও অনুভূতির গভীর প্রকাশ এবং বাস্তব জীবনের প্রতিফলন।
বাংলা গল্প কেন গুরুত্বপূর্ণ
বাংলা গল্প মানুষের চিন্তাকে প্রভাবিত করার একটি শক্তিশালী মাধ্যম। একটি ভালো গল্প পাঠককে ভাবতে শেখায়, নতুন প্রশ্ন তৈরি করে এবং জীবনের বাস্তবতা বোঝার সুযোগ দেয়।
বাংলা গল্প বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত। গল্পের মাধ্যমে মানুষের জীবন, সম্পর্ক, সমাজ এবং পরিবর্তনের প্রতিফলন দেখা যায়।
এই গল্প বিভাগে কী ধরনের গল্প পাবেন
এই পেজে বিভিন্ন ধরনের বাংলা গল্প (Bangla Story Collection) রয়েছে, যা বাস্তব অভিজ্ঞতা, ব্যক্তিগত উপলব্ধি এবং জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত থেকে তৈরি।
১. বাস্তব অভিজ্ঞতার গল্প (Real Life Stories)
বাস্তব জীবনের ঘটনা থেকে অনুপ্রাণিত গল্প, যা পাঠকের সঙ্গে গভীর আবেগ তৈরি করে এবং বাস্তবতার সঙ্গে সংযোগ স্থাপন করে।
২. জীবনের শিক্ষা নিয়ে গল্প (Life Lessons Stories)
জীবনের ছোট ছোট অভিজ্ঞতা অনেক সময় বড় শিক্ষা দেয়। এই গল্পগুলো সেই অভিজ্ঞতা এবং উপলব্ধিগুলোকে তুলে ধরে।
৩. সমাজ ও সম্পর্ক নিয়ে গল্প (Social & Relationship Stories)
মানুষের আচরণ, সম্পর্ক এবং সমাজের পরিবর্তন গল্পের মাধ্যমে প্রকাশ করা হয়েছে।
বাস্তব জীবনের গল্প পড়ার উপকারিতা
বাস্তব অভিজ্ঞতার বাংলা গল্প পড়া মানুষের চিন্তাভাবনাকে সমৃদ্ধ করে এবং নতুনভাবে ভাবতে সাহায্য করে।
- জীবনের অভিজ্ঞতা থেকে শেখার সুযোগ তৈরি করে
- মানুষের অনুভূতি এবং আচরণ বোঝাতে সাহায্য করে
- চিন্তার নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করে
- মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে সহায়তা করে
লেখক সম্পর্কে (About Author)
আমি আহসান জান্নাত (Ahsan Jannat)। আমি প্রযুক্তি, ডিজিটাল সংস্কৃতি এবং বাস্তব জীবনের অভিজ্ঞতা নিয়ে লেখালেখি করি। আমার লেখার একটি বড় অংশ জুড়ে রয়েছে মানুষের বাস্তব অভিজ্ঞতা এবং জীবনের গল্প।
এই গল্প বিভাগে প্রকাশিত প্রতিটি লেখা ব্যক্তিগত অভিজ্ঞতা, পর্যবেক্ষণ এবং বাস্তব জীবনের উপলব্ধির উপর ভিত্তি করে তৈরি। আমার বিশ্বাস একটি ভালো গল্প মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারে।
FAQ: বাংলা গল্প সম্পর্কে সাধারণ প্রশ্ন
বাংলা গল্প কী?
বাংলা ভাষায় লেখা এমন একটি গল্প যেখানে মানুষের জীবন, অনুভূতি এবং বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা হয়।
বাংলা ছোট গল্প কেন জনপ্রিয়?
বাংলা ছোট গল্প অল্প সময়ে পড়া যায় কিন্তু গভীর অর্থ এবং শক্তিশালী অনুভূতি প্রকাশ করতে পারে, তাই এটি পাঠকদের কাছে জনপ্রিয়।
বাস্তব জীবনের গল্প পড়া কেন গুরুত্বপূর্ণ?
বাস্তব অভিজ্ঞতার গল্প মানুষকে জীবনের বাস্তবতা বুঝতে সাহায্য করে এবং নতুনভাবে চিন্তা করতে অনুপ্রাণিত করে।
এই গল্প বিভাগে কী ধরনের লেখা প্রকাশ করা হয়?
এই বিভাগে বাস্তব অভিজ্ঞতার গল্প, জীবনের শিক্ষা নিয়ে লেখা গল্প, সমাজ ও সম্পর্ক নিয়ে গল্প এবং চিন্তাশীল বাংলা গল্প প্রকাশ করা হয়।
এই গল্পগুলো কে লেখেন?
এই গল্প বিভাগে প্রকাশিত প্রতিটি গল্প লিখেছেন লেখক আহসান জান্নাত।


